শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঈদের পোশাক নিয়ে ঝগড়া করে অভিমানে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে স্বামীর কিনে দেয়া পোশাক পছন্দ না হওয়ায় ঝগড়ার সূত্রপাত। এরপর অভিমানে আত্মহত্যা করেছেন স্বামী। কক্সবাজারের পেকুয়া উপজেলার ভারুয়াখালি গ্রামে ঈদের দিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন (২৪) ভারুয়াখালি গ্রামের জিয়া উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, ঈদের পোশাক কেনার পর স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে স্ত্রী আকিয়া বেগমের সাথে অভিমান করে বিয়ের তিন মাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাসির।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ