শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

প্রতিদিন যৌনবাহিত সংক্রমণের সংখ্যা ১০ লাখ: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে প্রতিদিন নতুন করে যৌনবাহিত সংক্রমণের সংখ্যা ১০ লাখ। অর্থাৎ ক্লিমিডিয়া, গনোরিয়া, ট্রাইকোমোনাইসিস ও সিফিলিসে প্রতিবছর আক্রান্তের ঘটনা ৩৭ কোটি ৬০ লাখেরও বেশি। যৌনবাহিত সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না উল্লেখ করে ডব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ব্যাপারে সবাইকে ‘জেগে উঠতে’ হবে। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছেন।

ডব্লিউএইচও যৌনবাহিত সংক্রমণ নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন তৈরিতে বিভিন্ন গবেষণাপত্রের তথ্য ব্যবহার করা হয়। এছাড়া, প্রতিষ্ঠানটির কর্মীরা উপাত্ত সংগ্রহে সাহায্য করেন।

প্রতিবেদনে ডব্লিউএইচও আরও জানায় বিশ্বে প্রতি ২৫ জনের একজন অন্তত ৪টি যৌন সংক্রমণের একটিতে আক্রান্ত। কেউ কেউ আবার একাধিক সংক্রমণের শিকার। যৌন সংক্রমণের ক্ষেত্রে ব্যক্তির দেহে মূত্র সমস্যা দেখা দেয়।

তবে কখনো কখনো কোনো লক্ষণ প্রকাশ না পেয়ে যৌন সংক্রমণে ভুগতে পারে কেউ। গর্ভবতী নারীর ক্ষেত্রে সংক্রমণে বিপর্যয় হতে পারে সবচেয়ে বেশি। এক্ষেত্রে নবজাতকের অকালজন্ম, নিউমোনিয়া, অন্ধত্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ডব্লিউএইচও কর্মকর্তা ডক্টর পেটার সালামা বলেন, যৌনবাহিত সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রতিবেদন সকলের ঘুম ভাঙানোর জন্য যাতে আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করা যায়। এছাড়া, নিরাপদ যৌন সঙ্গমে কনডমের ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বারোপ করেছে ডব্লিউএইচও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ