মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কুমিল্লায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ গাছ থেকে উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, স্থানীয় লোকদের মাধ্যমে সংবাদ পেয়ে শুক্রবার দুপুর ১২টার পর উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের নতুন বাড়ী মহল্লার পুকুরপাড়ের আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এলাকার আলমগীর হোসেনের ছেলে নিহত যুবক সাইদুল হোসেন (১৮) অটোরিক্সা চালিয়ে জিবীকা নির্বাহ করতো। তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাইদুল।

থানার এস আই রাজিব বলেন, নিহতের লাশকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।

-এটি