মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সামীম আফজালের পদত্যাগ, সত্যি না গুঞ্জন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
যুগ্ম বার্তা সম্পাদক

ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ড এবং দুর্নীতির কারণে আলোচনায় থাকা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে শনিবার (১৫জুন) বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এ খবর প্রচারিত হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাদের মাধ্যমে ইফা ডিজির পদত্যাগের বিষয়টি সামনে উঠে এসেছে। তারা বলছেন, ইফা ডিজি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে দুই একদিনের মধ্যে জমা দেওয়া হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ব্যাপারে সুনিশ্চিত কোন তথ্য দিতে পারেননি।

একটি সূত্র বলছে, এর আগে শনিবার (১৫ জুন) সকালে সামীম মোহাম্মদ আফজাল আগারগাঁও অফিসে আসেন। অভিযোগ উঠে, অফিসে কিছুক্ষণ অবস্থান করে অর্ধশতাধিক ফাইল বেঁধে নিয়ে গাড়িতে উঠতে চাইলে কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েন। কর্মকর্তা-কর্মচারীরা তাকে ঘেরাও করে রাখে। ইফার সচিবের বাধার মুখে ফাইল ফেরৎ দিতে বাধ্য হন আফজাল। এ খবর পেয়ে শত শত কমর্কতা-কমচারি সাপ্তাহিক বন্ধ সত্ত্বেও অফিসে এসে ডিজির রুমের বাইরে অবস্থান নেন।

উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। ছুটে যান ইসলামিক ফাউন্ডেশনের বোড অব গভনরস-এর সদস্য আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী। পরে তার মধ্যস্ততায় পদত্যাগ করে সামীম আজজাল অফিস ত্যাগ করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের আইন উপদেষ্টা এ আর মাসউদ উপস্থিত ছিলেন।

অন্য একটি সূত্রে মতে, ওই দিন সকালে সরকারি ছুটির দিন হলেও সামীম মোহাম্মদ আফজাল ফাউন্ডেশন কার্যালয়ে গেলে তিনি পদত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কার্যালয়ে গেলেও পদত্যাগপত্র জমা দেননি তিনি। গুরুত্বপূর্ণ কিছু ফাইল সরিয়ে নিতে তিনি অফিসে এসেছেন।

এমনকি ডিজির আস্থাভাজন এক পরিচালক কিছু গুরুত্বপূর্ণ ফাইল গাড়িতে করে অফিসের বাইরে নিতে চাইলে বাধা দেন ইফার সচিব। এ খবর পেয়ে শত শত কমর্কতা-কমচারি সাপ্তাহিক বন্ধ সত্ত্বেও অফিসে এসে ডিজির রুমের বাইরে অবস্থান নেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তিনি পুলিশি প্রহরায় কার্যালয় ত্যাগ করেন।

মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগ বিষয়à§