রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্ধারিত সময়ের পরও পাওয়া যায়নি হজ ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত সময়ের সাত দিন পরও হজযাত্রীদের ভিসা দেয়া শুরু হয়নি। হজ অফিস বলছে, সৌদি আরব কর্তৃপক্ষের প্রস্তুতির অভাবেই দেরি হচ্ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে এ সংকট কেটে যাবে বলে জানানো হয়েছে।

৪ জুলাই শুরু হচ্ছে এবছরের হজযাত্রা। হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ক্যাম্প।

কিন্তু ৯ দিন আগেও ভিসা হাতে পাননি কেউই। সরকারি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা হলেও বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের এখনো নিশ্চিত হয়নি। ভিসা পেতে বাড়ি ভাড়া, উন্নত খাবার নিশ্চিতের শর্ত দিয়েছে সৌদি আরব।

হজ অফিস বলছে, এসব নিয়মকানুনের জন্য ভিসা পেতে দেরি হচ্ছে। তবে এবারই প্রথম অনলাইনে ভিসা আবেদনের সুযোগ থাকায় বিড়ম্বনা কম হবে বলে জানান পরিচালক।

এদিকে হজযাত্রার আগেই সব এজেন্সি বাড়িভাড়া ও বিমান টিকিট নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন হাব।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজার জন হজে যাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ