শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মুসলিম যুবকদের গলা কেটে ফেলার হুমকি বিজেপি এমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়য়ার ইসলাম:  মুসলিম যুবকদের গলা কাটার হুমকি দিয়েছেন আদিলাবাদ থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য সোয়ম বাপু রাও। তার এমন অসংলগ্ন বক্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে হায়দরাবাদ ও আদিলাবাদে।

এক আদিবাসী নারীর ওপর মুসলিম যুবকের উৎপীড়নের অভিযোগ এনে মুসলিম যুবকদের গলা কেটে ফেলার বিজেপির এ সংসদ সদস্য। খবর নিউজ এইটিনের।

এদিকে সাম্প্রদায়িক উসকানি দেয়ায় সোয়ম বাপুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিতর্কিত বক্তব্যের জন্য সোয়ম বাপু রাওকে ক্ষমা চাওয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদিজ খান।

প্রসঙ্গত, বাপু রাও বিজেপিতে এ বছরই যোগ দিয়েছেন।

এর আগে ২০১৪ সালে তিনি টিআরএসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের টিকিট চান বাপু রাও।

কংগ্রেস আদিলাবাদ থেকে অন্য প্রার্থীকে মনোনীত করায় পরই বিজেপিতে যোগ দেন তিনি। তার অভিযোগ, তেলঙ্গানায় বিজেপি নেতারা ক্রমাগত প্রতিহিংসার স্বীকার হচ্ছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ