রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতে মুসলিমদের উপর নির্যাতন বন্ধে দেওবন্দে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

জমিয়তে উলামায়ে হিন্দ (এম) ভারতের সাহরানপুর দেওবন্দ এলাকার ইসলামপ্রিয় জনতা ভারতে মুসলিমদের উপর চলমান নৃশংসতা, নির্যাতন বন্ধের দাবিতে রাস্তায় নেমে এসেছে।

গতকাল শুক্রবার বাদ জুমা ভারতের সাহরানপুর দেওন্দ এলাকায় এ বিক্ষোভ সংঘটিত হয়। বিক্ষোভে জনতারা স্লোগান দেয়, মোদি সরকার নিপাত যাক। ঝাড়খণ্ড সরকারের লজ্জিত হওয়া দরকার। মুসলিমদের উপর নির্যাতন বন্ধ কর করতে হবে।

বিক্ষোভ শেষে হাজার হাজার জনতার উপস্থিতিতে সন্ত্রাসীদের হাতে শহিদ হওয়া মুসলিমদের বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বিজেপি আবারো ক্ষমতায় আসার পর মুসলিমদের উপর নির্যাতন বেড়েছে। সহিংসতা জোরদার হয়েছে। ঝাড়খন্ডসহ কয়েকটি এলাকায় কয়েকদিনে বারকয়েক হামলা হয়েছে মুসলিমদের উপর।

জম্মু ও কাশ্মির রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। হিন্দু সন্ত্রাসীরা সম্প্রতি ১৩ মুসলমানকে হত্যা করেছে। গত শাসনামলে গণহত্যায় ১০০ জনেরও বেশি মুসলমান হত্যা করা হয়েছে।

দেওবন্দের কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত এ সমাবেশে মাওলানা মাহমুদ মাদানীসহ জমিয়তে উলামায়ে হিন্দ (এম) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ