মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ব্যবসায় অধিক মোনাফা লাভের আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মানুষের জীবন-ধারণের জন্য খাদ্য বা জীবিকা প্রয়োজন। জীবিকা যেমনিভাবে নিজের প্রয়োজন মেটানোর জন্য উপার্জন করতে হয়, তদ্রুপ এটি বান্দার ওপর একটি ফরয হুকুমও। হযরত আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, অন্যান্য ফরয ইবাদতের পর হালাল জীবিকা উপার্জন করা ফরয। (বাইহাকী, মেশকাত- ২৪২)।

জীবিকা উপার্জনের সবচে কার্যকরী মাধ্যম হলো হালাল ব্যবসা। নবী সা. নিজে ব্যবসা করেছেন, অন্যকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন। ব্যবসায়ীর উচ্চ মর্তবার কথাও ঘোষণা করেছেন। হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের সাথে থাকবে। (সুনানে কুবরা- ২৬৬, তাবরানী- ৫৮৫)।

অনেকেই প্রচুর মূলধন য়ে ব্যবসা শুরু করেন। অথচ কীভাবে ব্যবসায় বেশি লাভবান হওয়া যায়, তা জানে না। ফলে আশানুরূপ মোনাফা অর্জন করতে পারে না। সেজন্য অনেকে ব্যবসা ছেড়ে দেন। অথচ হাদিসের উপর আমল করে হওয়া যায় সর্বোচ্চ ও সফল বিক্রেতা।

প্রথমেই নিয়ত শুদ্ধ করে সৎ-ভাবে ব্যবসা করতে হবে। কারণ, হাদিসে প্রতিদানের ব্যাপারে সৎ ব্যবসায়ীর কথা বলা হয়েছে। তারপরে, ব্যবসায়ীর কথাবার্তা হতে হবে মধুর। ব্যবহারে থাকতে হবে কোমলতা। আচরণ হতে হবে মিষ্টি। অভিব্যক্তি থাকতে হবে প্রফুল্ল। তাহলে ব্যবসায়ে আসবে আসমানী বরকত। আর হাশর হবে শহীদের সাথে।

হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূল সা. ইরশাদ করেন, আল্লাহ তায়ালা কেনা-বেচা ও বিচার-আচারে কোমলতা ও নম্রতাকে পছন্দ করেন। (বুখারী-২৭৮, তারগীব- ২/৫৬২)। অপর এক হাদিসে আল্লাহর নবী সা. ইরশাদ করেন, লেনদেনে নম্রতা ও কোমলতা অবলম্বন করো, তোমাদের উপরও কোমলতা করা হবে। (তারগীব- ২৫৬৩)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ