রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মক্কায় তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, মৃত ওই তিন হজযাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন- বগুড়ার সোনাতলা উপজেলার সালজার রহমান (৬১)। তার পাসপোর্ট নম্বর-BX0265796। কুমিল্লার মুরাদনগর উপজেলার আবুল হাশেম (৬১)। তার পাসপোর্ট নম্বর-BQ0104414 এবং ঢাকার পল্লবীর সেলিম (৫৬)। তার পাসপোর্ট নম্বর-BK0577564।

এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জনের হজ করার কথা রয়েছে। তবে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন।

অন্যদিকে এবারের হজকে সামনে রেখে পবিত্র কাবা শরিফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফাত এবং জামারাতের পবিত্র জায়গাগুলোতে শেষ মুহূর্তে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সৌদির সরকারের পাশাপাশি বাংলাদেশে থেকে আসা হাজিদের সুবিধার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হজ মিশন।

সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় আসা বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ হজ অফিস ৪০০ জন মৌসুমি হজ কর্মী নিয়োগ করেছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সসহ পাঁচ শতাধিক কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৯ সনের হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ