রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সম্প্রতির নিদর্শন হিসেবে মাদরাসা চত্বরেই মন্দির বানানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মাদরাসা চত্বরে মন্দির নির্মাণ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি।

মন্দিরের পাশাপাশি মাদরাসায় মসজিদ নির্মাণের কথাও বলেন তিনি। এর মাধ্যমে তিনি মুসলিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন।

সালমা আনসারি বলেন, আমি মাদরাসার ছাত্রদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এজন্য মাদরাসার ভেতরে মসজিদ ও মন্দির দুটোই নির্মাণ করতে চাই। এর ফলে মাদরাসা ছাত্রদের নামাজ পড়তে বাইরে যেতে হবে না।

প্রসঙ্গত, আলিগড় মাদরাসায় হিন্দু ও মুসলমানসহ হাজার হাজার ছাত্র পড়াশোনা করে। সম্প্রতি সারা ভারতে মুসলমানদের ওপর যেভাবে হামলা হচ্ছে তাতে উদ্বিগ্ন হয়েই এ ঘোষণা দেন সালমা আনসারি।

তিনি বলেন, একই চত্বরে মসজিদ ও মন্দির তৈরি হলে তা গোটা দেশে অন্যরকম নজির হয়ে থাকবে। এতে সবার সুবিধে হবে।

এদিকে সালমা আনসারির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অর্জুন ভোলা নামে এক বিজেপি নেতা। তিনি বলেন, এটা হচ্ছে তোষণের রাজনীতি।

ওরা মসজিদের পাশাপাশি একটি মন্দির তৈরি করার ঘোষণা দিয়েছে। কিন্তু ওরা প্রথমে মসজিদ বানাবে, মন্দির বানাবে না। এসব মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে হিন্দুদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ