শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর সঙ্গে সম্পর্কের সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ যাইনুল আবিদীন । । 

তখন ফরিদাবাদ মাদরাসায় শরহে বেকায়া জামাতে পড়ি। আমার একটা অভ্যাস ছিল কিতাবে যা পড়েছি তা নিজের মতো করে বোঝা এবং লেখা। নুরুল আনওয়ার কিতাবে যেখানে ইসলামের শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হয়েছে সেই বিষয়টি আমি আমার মতো করে কয়েক পৃষ্ঠায় লিখলাম। আমাদের উস্তাদ ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। তিনি আমাদেরকে মাকামাতে হারিরি কিতাবটি পড়াতেন।

আরবি সাহিত্যের এই কিতাবটি তিনি উর্দুতেই পড়াতেন, তবে মাঝে মাঝে অনেক কঠিন কঠিন বাংলা শব্দ বলতেন। সেই শব্দগুলো আমরা খাতায় লিখে মুখস্থ করতাম। আমার সেই হুজুরকে লেখাটি দেখালাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তোকে মাওলানা মুহিউদ্দীন খান সাহেবের কাছে নিয়ে যাবো একদিন। যারা হুজুরকে চিনেন তারা জানেন, এই বিষয়টি হুজুরের স্বভাববিরুদ্ধ। তিনি সাধারণত এমনটা করেন না।

একদিন ছুটি হওয়ার পর ওবায়দুল সাহেব হুজুর আমাকে ডাকলেন। বললেন তোকে মুহিউদ্দীন খান সাহেবের কাছে নিয়ে যাবো বলেছিলাম, চল। লেখাটি সঙ্গে নিতে বললেন। রিকশা নিয়ে সোজা বাংলাবাজারে মুহিউদ্দীন খান সাহেবের অফিসে। খান সাহেব ময়মনসিংহের কাউকে পেলে আঞ্চলিক ভাষায় কথা বলতেন।

ওবায়দুল্লাহ সাহেব যেহেতু ময়মনসিংহের তাই তারা আঞ্চলিক ভাষায় অনেক কথাবার্তা বললেন। এক পর্যায়ে জানতে চাইলেন, কেন এসেছেন, আপনারা তো সাধারণত আসেন না। তিনি চাইতেন আলেম-উলামা যেন তাঁর কাছে যাতায়াত করে।

ওবায়দুল্লাহ সাহেব আমাকে দেখিয়ে বললেন, ছেলেটি শরহে বেকায়া জামাতে পড়ে। সে একটি লেখা লিখেছে। খান সাহেব আমার লেখাটি চাইলেন। আমি দিলাম, তিনি পুরোটা পড়লেন।

পরে জিজ্ঞেস করলেন, তুমি লিখেছ? আমি বললাম, হ্যাঁ আমিই লিখেছি। বললেন, খুব সুন্দর লিখেছ। তবে লেখার যে বিষয়বস্তু তা তোমার পড়া এবং বয়সের সঙ্গে যায় না। তুমি আগামী বছর কী পড়বা? আমি বললাম, হেদায়া। বললেন, তাহলে হেদায়া কিতাব এবং এর লেখকের ওপর একটি লেখা তৈরি করে নিয়ে এসো।

সেদিনের মতো বিদায় নিয়ে চলে এলাম। খান সাহেবের নির্দেশনা মতো লেখা তৈরিতে লেগে গেলাম। লাজনা করার কারণে সেই সময়ে অনেক কিতাবাদি কিনেছিলাম। অনেক ঘাঁটাঘাঁটি করে একটি লেখা তৈরি করলাম। প্রথমে ওবায়দুল্লাহ সাহেবকে দেখলাম। তিনি দেখলেন এবং দুই-এক জায়গায় একটু ঠিক করে দিলেন।

ফ্রেস কপি নিয়ে একদিন à