মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিফ ঝাল ফ্রাই তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: যুগ যুগ ধরে বাঙ্গালীর রসনা বিলাশে গরুর মাংস এনেছে নতুন মাত্রা। গরুর মাংসের সাথে নানা পদের ব্যঞ্জনসহযোগে বাহারী রান্নায় তুলনাহীন এই উপমহাদেশের মানুষেরা। তাই আজকের রেসিপি গরুর ঝাল ফ্রাই বা বিফ ঝাল ফ্রাই।

সারাদিনের ক্লান্তির শেষে বিকেলের নাস্তায় যদি বিফ ঝাল ফ্রাই থাকে তাহলে জমবে বেশ। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক বিফ ঝাল ফ্রাই।

উপকরণ: হাড় ছাড়া সলিড বিফ ১ কেজি, পেঁয়াজ বাটা ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন ১ চা চামচ, জিরা ১ চা চামচ, গরম মশলা ১ চা চামচ, গোল মরিচ ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লবণ পরিমানমত, টমেটো সস ১/২ কাপ, সয়া সস ২ চা চামচ, শুকনা মরিচ ৩/৪ টা, চিলি সস ২ চা চামচ, কাঁচা মরিচ ২ টা, তেল ১/২ কাপ, টক দই ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী: বিফ পাতলা টুকরা করে কেটে নিন। এবার পেঁয়াজ, আদা, রসুন, জিরা, লবণ, গোল মরিচ, গরম মশলা, মরিচ গুঁড়ো, টক দই, গরম মশলা, হলুদ গুঁড়ো দিয়ে মেরিনেট করুন ১ থেকে ২ ঘন্টা। এবার প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। অন্য প্যানে তেল গরম করুন। মাংস দিয়ে দিন, ভাজতে থাকুন হালকা আছে।

সব সস দিন,শুকনা মরিচ দিন। ভাঁজা হয়ে পানি শুকিয়ে আসলে নামিয়ে নিন। উপরে কাচা মরিচ কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফ্রাইড রাইস, রুটি, পরাটা কিং। ঝাল ফ্রাইকে আরও উপভোগ্য করতে এর সাথে টমেটো সস, চানাচুর, বা আপনার মন মত কোন এ্যাপিটাইজার যোগ করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ