শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মাহমুদুর রহমান: ইসলাম ধর্ম গ্রহণকারী একমাত্র বাংলাদেশি ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মাহমুদুর রহমান। সাবেক বাংলাদেশি ক্রিকেটার। ১৮৮২ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের হয়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। যেটা বাংলাদেশেরও প্রথম বা অভিষেক টেস্ট ম্যাচ ছিল। তবে তিনি যখন জাতীয় দলে খেলেছেন তখন তার নাম মাহমুদুর রহমান ছিল না। হিন্দু পরিবারের সন্তান হওয়ায় স্বাভাবিক ভাবেই তিনিও হিন্দুই ছিলেন। তখন তার নাম ছিল বিকাশ রঞ্জন দাস।

তবে পরবর্তী জীবনে ইসলাম গ্রহণ করার কল্যাণে বিকাশ রঞ্জন দাসের বদলে তিনি নিজের নাম দেন মাহমুদুর রহমান। বাংলায় এই নামের অর্থ হয়, আল্লাহর প্রশংসিত ব্যক্তি। মাহমুদুর রহমানের ইসলামধর্ম গ্রহণের পিছনে মুসলিম রমনীকে বিয়ে করার কারণটিই অধিক প্রসিদ্ধ।

ধর্মীয় বিশ্বাস বদলে বাংলাদেশের প্রথম টেস্ট দলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটারটি বেছে নিয়েছেন ইসলাম ধর্ম। এ জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে যথেষ্ট। একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই পেসারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন পরিবারের সদস্যরা।

কঠিন সেই সময়টায় জীবনসংগ্রামে টিকে থেকেছেন টিউশনি করে। তবে পড়াশোনায় ভালো ছিলেন সব সময়। এ জন্য সহজে পেয়ে গেছেন ইস্টার্ন ব্যাংকের চাকরিটা। তাতে সংসারে এসেছে স্বাচ্ছন্দ্য। অভিমান ভুলে সম্পর্ক পুনর্স্থাপন হয়েছে মা-বাবার সঙ্গেও। তাঁর জীবনসঙ্গিনীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

তৎকালীন সময়ের সম্ভাবনাময় এই খেলোয়াড় ক্রীড়াজগতে থিতু হতে পারেননি বেশিদিন। বর্তমানে তিনি ব্যাংকিং পেশায় মনোনিবেশ ঘটিয়েছেন। একইসঙ্গে কিশোরগঞ্জভিত্তিক একটি ক্রিকেট একাডেমির সাথে সম্পৃক্ত তিনি; যাতে মেহরাব হোসেন অপি ও হাসিবুল হোসেন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র : ইন্টারনেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ