মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক।।

তরল গরল এই সফরে
দাও হে দিশা মঞ্জিলে,
গলদ ভরা জিন্দেগানি
দাও হে শিফা এই দিলে।

চাই খাহেশের ধরতে লাগাম
নফছো করো বশ আমার,
তামাম হায়াত গোলাম রবো
বিনাশ করো যশ আমার।

আমার আমি দিবস যামি
বিপদগামী করছে হায়!
কোশিশ আমার সব না তামাম
চাই গো তাতে তোমার সায়।

মুক্ত করো যুক্ত করো
শক্ত করো দরদে দিল,
সারা উমর তোমার আমর
আমার মাঝে হোক তামিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ