শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবিক নির্বাহের তাগিদে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি। কেউ চাকুরি করি, কেউ ব্যবসা, আবার কেউ উদ্যোক্তা। ব্যবসা করার জন্য প্রয়োজন পুঁজি। পুঁজি না থাকলে ব্যবসা করা সম্ভব না। আবার সে পুঁজি যদি সামান্য হয় তাহলে লাভের জায়গায় লোকসান নিয়ে বসতে হয় পথে।

তাই পুঁজি বাড়াতে অনেকেই ব্যাংক থেকে সুদের ওপর ঋণ নিয়ে থাকি। বাড়ি বানাতেও কেউ কেউ ব্যাংক ঋণ গ্রহণ করি। এসব ব্যাংক ঋণ নেয়া কি জায়েজ? কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করার বিধান কী?

সম্প্রতি দারুল উলুম দেওবন্দে মাসয়ালাটির সঠিক সমাধান পেতে প্রশ্ন করেছেন এক ব্যক্তি। প্রশ্নটির উত্তরে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে লিখিত ফতোয়ায় বলা হয়, ‘ইসলামে যেভাবে সুদ দেয়া হারাম, তেমনিভাবে সুদ নেয়াও হারাম। হাদিসে আছে, সুদ দানকারী ও গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর লানত। এজন্য ব্যবসার জন্য সুদে ঋণ নেয়া নাজায়েজ ও হারাম। হাদিস –

عن جابر بن عبد الله رضى الله عنهما قال : لعن رسول الله صلى الله عليه وسلم . اكل الربوا و موكله وكاتبه وشاهده، وقال : هم سواء ( الصحيح المسلم، ٢: ٢٧، ناشر : المكتبة الاشرفية ديوبند)

অর্থ: হযরত জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সা. সুদ প্রদানকারী, গ্রহণকারী, (সুদী কারবারী) লেখক ও সাক্ষীদাতা সবার উপরে লানত করেছেন। তিনি বলেন, তারা সবাই সমপর্যায়ের (অপরাধী)।  (সহিহ মুসলিম, খণ্ড-২, পৃষ্ঠা-২৭, প্রকাশক : মাকতাবাতুল আশরাফিয়া, দেওবন্দ)

সূত্র:  ইফতা বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ