মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ঝটপট মটর পোলাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: বিভিন্ন অনুষ্ঠান বা অতিথি অপ্যায়নে পোলাও না হলেই যেন নয়। কালোজিরা কিংবা চিনিগুড়া চালের সুগন্ধযুক্ত পোলাও কার না পছন্দ। তবে অনেকেই পোলাওয়ে ভিন্নতা আনতে সবজি যোগ করেন। কেউ কেউ করেন, চিকেন বল, সয়া। আর অনেকেই মাংস যোগ করে তেহারি, বিরিয়ানী করে ফেলেন। তবে সাদা পোলাওয়ের কদরই ভিন্ন। আর তার সঙ্গে যদি থাকে মটরশুঁটি তাহলে আর কথাই নেই। জেনে নিন ঝটপট মটর পোলাওয়ের রেসিপি।

উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল -৪ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, আদা বাটা -২ চা চামচ, টকদই (ইচ্ছা)- সোয়া কাপ, দারুচিনি -২টুকরা, এলাচ-৪টি, ঘি আধা-কাপ, গরম পানি-৭ কাপ, লবণ-স্বাদ মতো

প্রণালি: ঘিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তুলে ফেলুন। এরপর সেই ভাজা ঘিতে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে চাল ও লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে আসলে গরম পানি দিন। চাল ফুটে উঠলে মটরশুঁটি ও দই দিন (মটরশুঁটি খুব কচি হলে ১০ মিনিট পর দেবেন)। নেড়ে ঢাকনা দিন। মৃদু আঁচে ২০-২২ মিনিট ভাঁপে রাখুন (ঢাকনা খুলবেন না)। চুলা থেকে নামিয়ে রাখুন। ১৫/২০ মিনিট পর ঢাকনা খুলবেন। বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ