মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

৪ মাসে কুরআন হিফজ করল ৮ বছরের শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৪ মাসে পূর্ণ কুরআন মুখস্ত করল পাকিস্তানের আট বছরের শিশু পেশোয়া নামুস। সে তার সহপাঠীর রেকর্ড ভাঙতেই ৪ মাসে কুরআন হিফজ করে।

ডেইলি পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে পেশোয়া নামুসের মা বলেন, পেশোয়া কুরআন হিফজ করার সময় দরজা বন্ধ করে পড়তো। যতক্ষণ তার ছবক মুুখস্ত না হতো সে দরজা খুলতো না, খাবার খেতো না, কারো সাথে কথাও বলত না।

পেশোয়ার মা আরও বলেন, একদিন আমি রাত তিনটার সময় উঠে দেখি পেশোয়া নফল নামাজ পড়ে দোয়া করছে। খুব কাঁদছে। এভাবে দিন রাত মেহনত করে পেশোয়া কুরআন মুখস্ত করে। পেশোয়া বড় দুই বোনও কুরআনের হাফেজা।

সাক্ষাৎকারে পেশোয়া নামুস জানায়, ১৭ জন শিক্ষার্থীর মধ্যে সে সবার আগে পূর্ণ কুরআন হিফজ করে। সে বড় হয়ে জজ হয়ে মানুষের ন্যায় বিচার করবে।

যারা কুরআন হিফজ করছে তাদের উদ্দেশ্য পেশোয়া বলে, তারা যেন কুরআনের আদব করে, সম্মান করে এবং কুরআন শরীফকে তাদের অন্তরে হেফাজত রাখে।

ডেইলি পাকিস্তানকে পেশোয়া নামুসের সাক্ষাৎকার দেখুন- " target="_blank" rel="noopener noreferrer">ভিডিও

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ