শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

পর্দা নিয়ে কাবা শরিফের ইমামের হৃদয়স্পর্শী ভাইরাল বক্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আব্দুর রহমান আস সুদাইসিআরব জাহানের প্রখ্যাত একজন আলেম, ইসলামি স্কলার ও দাঈ। দীর্ঘদিন ধরে পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। নারীদের পর্দা নিয়ে কিছুদিন আগে তিনি  হৃদয়স্পর্শী এক বক্তৃতা দিয়েছিলেন, যা মুহুর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। বক্তৃতার চুম্বকাংশ আওয়ার ইসলামের পাঠকদের জন্য বাংলায় ভাষান্তর করেছেন বেলায়েত হুসাইন


...হজরত আয়েশা রাদিআল্লাহু তাআ'লা আনহা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি আমাকে তাঁর চাদর দ্বারা সম্পূর্ণ ঢেকে দিতেন।

হজরত ইবনে মাসউদ রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা আওরাহ (আবরণীয়), নারীরা আওরাহ, নারীরা আওরাহ, নারীরা আওরাহ, নারীরা আওরাহ, আল্লাহর কসম! নারীরা আওরাহ, নারীরা আওরাহ।

নারী যখন বাইরে বের হবে তখন তার আকর্ষণীয় অঙ্গসমূহ প্রকাশ করবেনা। কারণ, আবরণীয় অঙ্গসমূহের ব্যাপারে আমাদের করণীয় করণীয় হল, তা আবৃত করা ও ঢেকে রাখা।

বর্তমান সময়ের নারীদের কী হল! তাদের কি দিয়ানতদারী নেই, আল্লাহ ও জাহান্নামের ভয় পায় না তারা, হিসাব এবং আজাবের কথা কি তারা ভুলে গেছে? তবে তারা কেন খোলামেলা চলাফেরা করে?

অনেক মুসলিম যুবতীরা খোলামেলা পোশাক পরিধান করে। তাদের শালীনতা লজ্জা ও তাকওয়া কোথায় হারাল? সবশেষ! আল্লাহ আমাদের ওপর রহম করুন।

সুগন্ধি ব্যবহারকারী এক নারীকে হজরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেছেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে তার নামাজ কবুল হয় না।

আল্লাহ আমাদের তার সহিহ দীন বোঝার তাওফিক দান করুন। আমিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ