মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেকাব পরে প্রথমবারের মতো সৌদি সামরিক বাহিনীতে যোগ দিলেন নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক বাহিনীতে যোগ দিলেন নারীরা। এখন থেকে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহি থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে নারীরা কাজ করবেন। দায়িত্ব পালনের সুবিধার্থে নারীদের জন্য আলাদা সামরিক শাখাও চালু করা হয়েছে। তারা তাদের কর্মস্থলে নেকাব পরিধান করেই যাবেন।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) সৌদি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফায়াদ আল-রুয়ালি সামরিক বাহিনীতে নারীদের জন্য আলাদা শাখা চালুর ঘোষণা দেন।

নিয়োগ ও তালিকাভুক্তি বিভাগের পরিচালক মেজর জেনারেল ইমাদ আল-আইদান নতুন নিয়োগ পাওয়া নারীদের উদ্দেশ্যে বলেন, ‘নারীরা যেসব জায়গায় দায়িত্ব পালন করবে তার একটি তালিকা আমরা ইতোমধ্যেই করেছি। তালিকা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।’

এর আগে গত বছরের অক্টোবরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক বাহিনীতে নারীদের নিয়োগের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় চলতি বছর সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন পদে কাজের সুযোগ পেলেন সৌদি নারীরা।

সৌদি আরবের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলের প্রাক্তন সদস্য হায়া আল-মুনি বলেন, ‘এই দেশের নতুন বিধিবিধান পুরোপুরি নারীবন্ধব। নারীদের অধিকার নিয়ে রাষ্ট্র এখন সজাগ। তাই নানা ধরনের কর্মক্ষেত্রে ঢোকার সুযোগ পাচ্ছেন নারীরা। রাষ্ট্র যদি নারী-পুরুষকে সমান দৃষ্টিতে না দেখত তাহলে এমন চিত্র দেখা যেত না।’

উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন করতে চান। এরই অংশ হিসেবে নানাক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।

গত বছর সৌদি সরকার প্রথমবারের মতো দেশটির নারীদের নিরাপত্তা বাহিনীর মাদক-বিরোধী দপ্তর, অপরাধ তদন্ত ও কারা ব্যবস্থাপনার মতো জননিরাপত্তা শাখায় কাজ করার সুযোগ দিয়েছিল। নারীদের গাড়ি চালানো ও পুরুষ সঙ্গী ছাড়া চলাফেরার অনুমতি দিয়েছিল সৌদি সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ