শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সিলেটে আন্তর্জাতিক কিরাত সম্মেলন রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তারতিলুল কুরআন পরিষদ সিলেটের আয়োজনে ও আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটি সিলেটের উদ্যোগে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ২ টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মহতি এ সম্মেলন ।

এতে ইরান, মিশর, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের প্রখ্যাত কুরআনের শিল্পী বা কারীগণ তেলাওয়াতের মাধ্যমে মুগ্ধ করবেন দর্শকদের।

কিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন,সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবারী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান ও তারতিলুল কুরআন পরিষদের ও কেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

কেরাত সম্মেলনে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন, ইকরা বাংলাদেশের সভাপতি আহমদ বিন ইউসুফ আল আজহারী। এছাড়াও মিশরের শায়খ আদিল আল বায, ইরানের কারী কারিম মানসুরী, মালয়েশিয়ার কারী ওয়ান আইনুদ্দিন হিলমী বিন আব্দুল্লাহ, ভারতের কারী আবু আসাদ, বাংলাদেশের কারী আব্দুল মতিন আছিরগজঞ্জী কেরাত পরিবেশন করবেন।

দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে কিরাত সম্মেলনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সিলেটবাসী মহতি এ আয়োজনে উপস্থিত হয়ে সার্বিকভাবে এ সম্মেলনকে কামিয়াব করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ