রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মানিকনগর মাদরাসার ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মানিকনগরের জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার মানিকনগরের ওয়াসা রোডের মাদরাসার সংলগ্ন মাঠে এই ওয়াজ মাহফিল চলবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।

প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে থাকবেন- মুফতি মুশতাকুন্নবী কাসেমী, আল্লামা নজীর আহমদ। দ্বিতীয় দিন বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা মেরাজুল হক মাজহারী।

এছাড়াও বয়ান করবেন- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অর্থসচিব ও যাত্রবাড়ির বাইতুন নূর মাদরাসার মুহতামিম মুফতি মনিরুজ্জামান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি ইমাদ্দুদিন, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম।

 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ