বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

'হরফে আঁকা জীবন' বইয়ের পাঠ উন্মোচন বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য প্রকাশিত শক্তিমান লেখক মুহাম্মদ যাইনুল আবিদীনের আত্মজৈবনিক সাক্ষাৎকার গ্রন্থ ‘হরফে আঁকা জীবন’ বইয়ের পাঠ উন্মোচন আজ (শনিবার) বিকেল ৩ টায় বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলার লেখক মঞ্চে অনুষ্ঠিত হবে।

আলেম সাংবাদিক আমিন ইকবালের নেওয়া সাক্ষাৎকার ও গ্রন্থনায় বইটি বাজারে এনেছে পাঠকনন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম। কালিকলম প্রকাশেনর ৩৫৭-৩৫৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১৩৬ পৃষ্ঠা বইয়ের মুদ্রিত মূল্য ২৬০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।

বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বপ্নচারী লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, বার্তা টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব গাজী মোহাম্মদ সানাউল্লাহ রাহমানী, আরবি ভাষা গবেষক মাওলানা মহিউদ্দিন ফারুকী, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক, লেখক সায়ীদ উসমান, দৈনিক প্রতিদিনের সংবাদের সাহিত্য সম্পাদক মীর হেলাল, ওমর শাহ, জাদদি প্রকাশনের কর্নধার মনজুর নোমানী, ইমদাদ তাসনিম, নাজমুল ইসলাম কাসেমী, রায়হান রাশেদ, সাজ্জাদুর রহমান সাজু, আতাউর রহমান খান, বেলায়েত হুসাইন, জাবির মাহমুদ, নুরুদ্দিন তাসলিম,নজরুল ইসলাম, ফখরুল ইসলাম তৌফিক প্রমুখ।

রকমারি ডটকম থেকে র্অডার করতে ক্লিক করুন-

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ