মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আজকের এই দিনে কাশ্মীরের দুইগ্রামের নারীদের গণধর্ষণ করেছিল ভারতীয় সৈন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৪ সাল থেকে ২৩ শে ফেব্রুয়ারি কাশ্মীরি নারীদের প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৯১ সালের এই দিনে কাশ্মীরের অন্তর্গত কুনান ও পুষ্পরা গ্রামের অধিকাংশ নারী ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নির্মমভাবে ধর্ষণের শিকার হয়।

২৯ বছর আগের এই দিনে কাশ্মীরের পুরুষদের ওপর অর্বণনীয় অত্যাচার এবং উভয় গ্রামের সিংহভাগ নারীদের ধর্ষণ করা হয়। কিন্তু এতদসত্ত্বেও তাদের মনোবল ভেঙ্গে পড়েনি। তারা পিছিয়ে পড়েননি আন্দোলন থেকে। দিনে দিনে অধিকার প্রতিষ্ঠায় তাদের অবস্থান হয়েছে আরও পরিপক্ক হয়েছে বরং।

তাদের এই প্রতিরোধ অবস্থান ধীরে ধীরে রোল মডেল হয়ে ওঠে সমগ্র কাশ্মীরের সংগ্রামী মানুষের কাছে। তাই প্রতি বছর এই দিনে কাশ্মীরের আজাদি লড়াইয়ের সৈনিকেরা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নতুন করে শপথ গ্রহণ করে।

- কাশ্মীর লিট ডট ওআরজি থেকে ওমর আলফারুকের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ