মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

করোনা ভাইরাসের কারণে মসজিদ বন্ধ করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ইলিয়াস ঘুম্মান, পাকিস্তান>

প্রশ্ন: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কিছু কিছু রাষ্ট্রে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। জুমুআর নামাজ ও জামাতের নামাজ ঘরে পড়ার কথা বলা হচ্ছে। এ ধরনের সুরতহালে আমরা আমাদের ঘরে নামাজ কীভাবে পড়ব? একাকী পড়ব, না জামাতের সঙ্গে পড়ব?

উত্তর: মসজিদ বন্ধ করে দেওয়া এবং জুমুআর জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সঠিক নয়। কিন্তু যেহেতু প্রশাসন মসজিদ বন্ধ করেছে, কাজেই আপনি গুনাহগার হবেন না; বরং প্রশাসন গুনাহগার হবে। হ্যাঁ, যাদের প্রভাব-প্রতিপত্তি রয়েছে, তারা যেন প্রশাসনের কর্মকর্তা ও দায়িত্বশীলদের বিষয়টি বুঝিয়ে বলে।

এ ধরনের পরিস্থিতিতে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্যে এ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে, সুন্নত নামাজগুলো ঘরে আদায় করে আসবে। ফরজ নামাজের পর অবশিষ্ট সুন্নতগুলোও মসজিদের পরিবর্তে বাসায় আদায় করবে। কেননা ঘরে সুন্নত পড়া অতিউত্তম। তদ্রূপ মুসুল্লিগণ ঘর থেকেই অজু করে আসবেন।

জুমুআর নামাজসহ সকল নামাজ ও ইবাদত সংক্ষিপ্তভাবে আদায় করাই উত্তম। যদি প্রশাসন এ নির্দেশনা জারি করে যে, সবাইকে ঘরের ভেতরেই নামাজ পড়তে হবে, তাহলে এ ধরনের পরিস্থিতিতে ঘরের মাঝে জামাতের সঙ্গে বা একাকী, উভয় সুরতে নামাজ আদায় করা জায়েজ। জামাতের সঙ্গে নামাজ পড়া অধিক উত্তম।

অনুবাদ- আবদুল্লাহ আল ফারুক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ