সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রামাদ্বান: ইফতারের আনন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ আকতার আল-হুসাইন।।
যুক্তরাজ্য থেকে>

রামাদ্বান মাস হচ্ছে মুমিন মুসলমানের জন্য একটি আনন্দময় মাস। এ মাস আসলে সবার মনে একটা আনন্দের জোয়ার দেখা দেয়। বিশেষ করে রোজা পালন করা সহ বিভিন্ন ইবাদত করার ক্ষেত্রে। আর তার মধ্যে অন্যতম একটি ইবাদত ও আনন্দ উপভোগ করার সময় হচ্ছে বান্দা যখন দিন শেষে ইফত্বার করে।

আজ আমরা কুরআন-সুন্নাহর আলোকে সে বিষয়ে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। ইফত্বার কি? ইফত্বার হচ্ছে আরবি শব্দ। যার অর্থ হচ্ছে ভঙ্গ করা। একজন রোজাদার সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানাপিনা থেকে বিরত থাকার পর হালাল কিছু আহার করে রোজা থেকে বিরতি গ্রহন করেন। আর তাকেই বলা হয় ইফত্বার। ইফতারের আনন্দ।

একজন রোজাদারের জন্য সারাদিন শেষে ইফত্বারের সময় যখন আসে তখন সত্যিই এটি তাঁর কাছে সবচেয়ে বেশি আনন্দের মূহুর্তে পরিনত হয়। আর এই আনন্দ সরাসরি আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্ত একটা পুরস্কার।মুসলিম শরীফের হাদিসে এসেছে- হযরত আবূ হুরায়রাহ্‌ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- রোজা পালনকারীর জন্য দুটি আনন্দ আছে। একটি তার ইফত্বারের সময় এবং অপরটি তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের সময়।

ইফত্বারের সময় কখন। ইফত্বারের সময় হচ্ছে দিনের শেষ বেলায় এবং রাতের শুরুতে। তথা যখন মাগরিবের সময় হবে। কুরআনুল কারীমের সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- "তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ কর।

মুসলিম শরীফের হাদিসে এসেছে- "হযরত উমার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যখন রাত আসে, দিন চলে যায় এবং সূর্য অদৃশ্য হয়ে যায়, তখন সিয়াম পালনকারী ইফত্বার করবে।

ইফত্বারে বিলম্ব না করা। কোন ভাবেই বিলম্ব না করে ইফত্বারের সময় হওয়ার সাথে সাথে ইফত্বার করা হচ্ছে উত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে- "হযরত সাহল ইবনে সাদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন- যতদিন মানুষ বিলম্ব না করে ইফত্বার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।

সহীহ বুখারী শরীফের হাদিসে এসেছে- "হযরত ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি সন্ধ্যা পর্যন্ত সওম পালন করেন। এরপর এক ব্যক্তিকে বললেন, সাওয়ারী হতে নেমে ছাতু গুলে আন। লোকটি বলল, আপনি যদি (পূর্ণ সন্ধ্যা হওয়া পর্যন্ত) অপেক্ষা করতেন। আল্লাà