শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সেই স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসুস্থ হয়ে একজন হাসপতালে গেলেও লাশ হয়ে বাড়ি ফিরলেন স্বামী-স্ত্রী। রাজধানী ঢাকার হাসপাতাল থেকে মৃত স্বামীর লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মারা গেলেন স্ত্রীও।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ঢাকা-সখীপুর সড়কে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছুলে পেয়ারা বেগম (৪০) নামে ওই নারীর মৃত্যু হয়। ওই দম্পতির বাড়ি উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় এলাকায়।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরিদ হোসেন বলেন, গত তিনদিন আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুর ১২টার দিকে নেওয়াজ মিয়া মারা যান।

ওইসময় তার স্ত্রী পেয়ারা বেগম ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছালে পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। পরে রাত আটটার দিকে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ হয়ে একজন হাসপতালে গেলেও লাশ হয়ে বাড়ি ফিরলেন স্বামী-স্ত্রী। সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ