মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

নবীজি সা. ও জিবরাইলকে নিয়ে একটি ভিত্তিহীন সিনিয়র-জুনিয়র গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: মাঝে মাঝে কিছুু অসতর্ক বক্তার মুখে শোনা যায়, ‘ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবারাইল তোমার চাচা...। কেউ কেউ এভাবেও বলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জিবরাইল আলাইহিস সালামকে চাচা বললে জিবরীল আলাইহিস সালাম বলেন, আমি তোমার চাচা নই, জ্যাঠা (অর্থাৎ তোমার বাবার বড়)।

কেউ বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি বড়, নাকি আমি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি বড় নাকি আপনি বড় তা বলতে পারবো না। তবে চতুর্থ হিজাবে (মানুষের ভাষায়- আসমানে) আমি একটি তারকা দেখেছি, যা প্রতি সত্তর হাজার বছরে একবার উদিত হয়। আমি বাহাত্তর হাজার বার ঐ তারকা উদিত হতে দেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে জিবরাইল! আমার রবের ইযযতের কসম, আমিই (ছিলাম) ঐ তারকা (অর্থাৎ আপনার সৃষ্টির বহু আগে আমার সৃষ্টি)।

এটি সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন একটি কিসসা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

এদেশের কোনো কোনো বক্তা কিসসাটিকে আরো চটকদার আকারে পেশ করার জন্য এর সাথে ‘চাচা আর জ্যাঠা’র বিষয়টি যুক্ত করেছে। অথচ আরবী ভাষায় ‘চাচা-জ্যাঠা’র বিষয় নেই; উভয়ের জন্য আরবী ভাষায় عَمّ শব্দটি ব্যবহৃত হয়।

আবদুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী রাহিমাহুল্লাহ ‘মুরশিদুল হা-ইর লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির’ কিতাবে কিসসাটি উল্লেখ করার পর বলেন-

وهذا كذب قبيح، قبح الله من وضعه وافتراه. এটি একটি নিকৃষ্ট মিথ্যা (ও বানোয়াট কথা)। যে এটি জাল করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করুন। -মুরশিদুল হা-ইর লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির, পৃ. ৫

তাই আমাদের এসব বানোয়াট গালগল্প বলার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে।

-সুূত্র আলকাউসার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ