মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাশীদ সম্মাননা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী সাংস্কৃতিক সংগঠন 'স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর' ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কনফারেন্স হলে আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে জাতীয় নাশীদ সম্মাননা ও সাংস্কৃতিক সম্মেলন শুরু হবে।

অনুুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- দারুল আযহার মডেল মাদরাসা, উত্তরার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি আব্দুল কাউয়ূম। বিশেষ আলোচকবৃন্দ- বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী, বি এম নাজিমুদ্দিন, মাওলানা তানভীর হুসাইন, আইনুল ইসলাম।

স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মাওলানা মুফতি হুজাইফা আল মাহদী আওয়ার ইসলামকে বলেন, ইসলামী সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে সারাদেশব্যাপী তাদের কার্যক্রম চলছে, প্রচারেই প্রসার করার জন্য প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে এ বিশেষ আয়োজন।

উক্ত অনুুষ্ঠানের সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সংগঠনের নির্বাহী পরিচালক মুফতি সুলাইমান সা'দী

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ