মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


‘ইসলাম গ্রহণের পর প্রকৃত শান্তি অনুভব করছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসি ফিলিপাইনের একজন কর্মঠ নাগরিক। ধর্ম বিশ্বাস নিয়ে সবসময় তার কৌতুহল। এ থেকেই ইসলাম ধর্ম সম্পর্কে প্রচুর অধ্যয়ন করেন। এক সময় বুঝতে পারেন— এটিই একমাত্র সত্য ধর্ম। ২০১৫ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। নওমুসলিম হুসির সাক্ষাৎকার ছাপে আরবি ওয়েবসাইট সিরাজ। সেটা ভাষান্তর করেছেন বেলায়েত হুসাইন


প্রশ্ন: আপনার নাম কি, কোন দেশের নাগরিক আপনি এবং ইসলাম গ্রহণ করলেন— এখন নতুন কোন নাম গ্রহণ করতে চান আপনি?

উত্তর: আমার নাম হুসি, নওমুসলিম হিসেবে ইউসুফ নাম আমার পছন্দ। আমি ফিলিপাইনের বলকান গার্ডেনের বাসিন্দা।

প্রশ্ন: এই যে আপনি ইসলাম গ্রহণের জন্য ‘দাহরান কালচারাল সেন্টার’-এ এসেছেন-এক্ষেত্রে কি কেউ আপনাকে বাধ্য করেছে?

উত্তর: আমাকে কেউ বাধ্য করেনি, আর ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে কেউ বাধ্য করার অধিকার রাখে না বলে আমি মনে করি। বিগত প্রায় পাঁচ বছরেরও অধিক সময় (২০১৫ সালের আগে) ইসলাম সম্পর্কে আমি দীর্ঘ অধ্যয়ন করেছি। অনুভব করেছি, ইসলামের ছায়াতলে প্রবেশের সময় এসেছে-এভাবেই আলহামদুলিল্লাহ মুসলিম হলাম।

প্রশ্ন: ইসলাম সম্পর্কে কি কি পড়লেন?

উত্তর: পবিত্র এ ধর্ম ও জীবনবিধান সম্পর্কে আমি প্রচুর পড়াশোনা করেছি এবং উপলব্ধি করেছি যে, এটাই একমাত্র সত্য ও মনোনীত ধর্ম। এক্ষেত্রে দাঈ আহমাদ কোমিতা আমাকে যথেষ্ঠ সাহায্য করেছেন। একত্ববাদে বিশ্বাসী মুমিনের বিশেষ বৈশিষ্ট ও পরিচয় কি হবে তাও তিনি আমাকে শিখিয়েছেন।

প্রশ্ন: কালিমায়ে শাহাদাত পাঠ করার মাধ্যমে ইসলাম গ্রহণ করলেন। তো এখন আপনার অনুভূতি কি?

উত্তর: সত্যিকথা বলতে কি- ইসলাম গ্রহণের পরই আমি প্রকৃত শান্তি অনুভব করছি, এর আগে এরূপ আত্মীক প্রশান্তি কখনোই পাইনি। আলহামদুলিল্লাহ এখন আমি অবর্ণনীয় সুখ অনুভব করি।

প্রশ্ন: আপনি ইসলাম সম্পর্কে কি আরো বেশি শিক্ষাগ্রহণে আগ্রহী?

উত্তর: অবশ্যই। শুকরান অফুরান আপনাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ