মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


ফিলিস্তিনিদের ৪০টি ঘর ভাঙচুর, ছয় হাজার দুম্বা ও ভেড়া হত্যা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরে হুমসাতুল বাকিয়া অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালায় দখলদার ইসরায়েলি সেনারা৷ মুসলিমদের ৪০টি ঘরবাড়ি এবং পশুপালনের প্রায় ৪০টি আস্তাবল তারা ধ্বংস করে দেয়৷

সোমবার ১ জানুয়ারি ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের উপনিবেশ প্রতিরোধ কমিশনের একজন কর্মকর্তা ‘মুরাদ শাতেই’ আনাদোলু এজেন্সিকে জানায়, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী হুমসাতুল বাকিয়ায় গণহত্যা চালায়, তাদের পালিত প্রায় ছয় হাজার দুম্বা ও ভেড়া হত্যা করে দেয়৷ বহুসংখ্যক ঘরবাড়ি ভেঙ্গে জায়গাগুলো বাজেয়াপ্ত করে নেয়৷

তিনি বলেন, দখলদার বাহিনী প্রশিক্ষণ ক্ষেত্র বানানোর অজুহাতে সেখানকার অন্যান্য বাসিন্দাদেরকে ও নির্বাসন দেওয়ার জন্য চাপ দিচ্ছে৷ সাথে সাথে ধ্বংস প্রক্রিয়া ও অব্যাহত রেখেছে।

গত নভেম্বর মাসে ইসরায়েলি সেনাবাহিনী হামসাতুল বাকি'ইয়ার অধিবাসীদের ৭০টি ঘর ধ্বংস করে দিয়েছিলো

তিনি জানান, সম্প্রতি গৃহহীন এই অসংখ্য মানুস তীব্র শীতের মাঝে ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে নিয়ে খোলা আকাশের নীচে দিন সহায় সম্বলহীনভাবে দিন কাটাচ্ছে৷ সূত্র: আলকুদস, আল আনাদোলু এজেন্সী আররি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ