মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছেন ট্রাম্পের জামাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জেরাড কুশনার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণেই কুশনার ও তার ডেপুটি, মধ্যপ্রাচ্যের সাবেক দূত অ্যাভি বারকোভিটসকে মনোনীত করা হয়েছেন বলে জানা গেছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পুরস্কার আগামী অক্টোবরে দেওয়া হবে। হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, এ মনোনয়ন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

জানা যায়, ট্রাম্পের সময় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি ফেরাতে মধ্যস্থতার জন্য তিনিই তার শ্বশুরকে পরামর্শ দিয়েছিলেন। এরপর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া ‘আব্রাহাম চুক্তি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাম্প। ওই চুক্তিকে গত ২৫ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি বলে মনে করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ