শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

ভোলায় ২০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর ইউনিয়ন পূর্ব চালচরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি হারুনর রশীদ বলেন, তথ্য পেয়েছি ২০টি দোকান ঘর আগুনে পুড়েছে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়েছে। বিষয়টি দুর্বৃত্তরা ঘটিয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে।

তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

আগুনে ঢালচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারীর তিনটি, জাহানপুর ইউপি সচিব নান্নু মাতব্বরের তিনটি, কালাম মেম্বারের দোকান ঘর পুড়ে গেছে। এছাড়া মাছের আড়তও আগুনে পুড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ