শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

বান্দরবানে পাহাড়িদের ৭০ বসতঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ আগুনে পাহাড়িদের ৭০ বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে  তালুকদার পাহাড়ি গ্রামের ৭০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে ক্ষতিগ্রস্ত উচিংনং মারমা, উম্রাচিং মারমা জানান, গভীর রাতে স্থানীয়দের চিৎকারের ঘুম থেকে উঠে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন চেয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের। আগুনে পুড়ে গেছে পাড়ার ৭০টি ঘর। গ্রামবাসী এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, তালুকদারপাড়ায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান তারা। আগুনের ৭০টি বসতঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ