শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফেসবুকে নবীজি সা.কে নিয়ে কটূক্তি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে সৌরভ দত্ত নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সৌরভ দত্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদি হয়ে সৌরভ দত্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায়ই গ্রেফতার করা হয়েছে সৌরভ দত্তকে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলা এবং গ্রেফতারের কথা নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার সৌরভ তার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার এক বন্ধুর ইনবক্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে  নিয়ে কুরুচিপূর্ণ একটি ম্যাসেজ পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে সৌরভ গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ