শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দুপুরের আগেই ওডিশা উপকূলে আছড়ে পড়বে ‘ইয়াস’: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওডিশা রাজ্যের উপকূলের আরও কাছাকাছি পৌঁছে গেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বুধবার ভোর সাড়ে ৫টার বুলেটিনে বলা হয়, ওডিশার ধামরা থেকে মাত্র ৬০ কিলোমিটার পূর্বে রয়েছে ইয়াসের কেন্দ্রস্থল।

পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়টি। পশ্চিমবঙ্গের দিঘা থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। বুধবার দুপুরের আগেই ওডিশার উপকূলে ‘ইয়াস’ আছড়ে পড়বে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলবর্তী এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ওডিশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগের দিকেই এগিয়ে যাচ্ছে। দুপুর পর্যন্ত ওডিশার উপকূলবর্তী ওই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়াচ্ছে।

আনন্দবাজার জানায়, যে গতি নিয়ে ‘ইয়াস’ স্থলভাগের দিকে এগিয়ে আসছিল, শেষ ৬ ঘণ্টায় তা একটু বেড়েছে। শেষ ৬ ঘণ্টায় ঘণ্টা প্রতি ১৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘ইয়াস’।

স্থলভাগে আছড়ে পড়ার আগে ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। তবে তা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ