শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজারবাইজান সীমান্ত থেকে আর্মেনিয়ার ৬ সেনা আটক, ফের উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার ছয় সেনা সদস্যকে আটক করেছে আজারবাইজান। গত বছর নাগোরনো-কারাবাখ নিয়ে উত্তেজনার পর সেনা আটকের ঘটনায় এই প্রথম দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।  দেশ দুইটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনা আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  খবর-আল জাজিরার।

আজারবাইজানের দাবি, বৃহস্পতিবার আর্মেনিয়ার সেনারা কেলবাজার অঞ্চলের সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে আর্মেনিয়ার বলছে, তাদের সেনা সদস্যরা প্রকৌশল কাজে নিয়োজিত ছিল।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, আর্মেনিয়ার সেনারা সীমান্ত এলাকায় মাইন বসানোর চেষ্টা করলে তাদের ঘিরে ফেলা হয়। পরে নিরস্ত্র করে তাদের বন্দি করা হয়।

তবে ওই সেনা সদস্যরা প্রকৌশলগত কাজ চালাচ্ছিল বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব সেনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর নতুন করে আবার শুরু হয়। হাজার হাজার মানুষের প্রাণহানির পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

এ বিষয়ে আর্মেনিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিকোলাস পাশিনিয়ান আজারবাইজান সীমান্তে রাশিয়া বা অন্য কোনো দেশের পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানিয়েছেন।  এ ছাড়া তিনি জানান, সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ