শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নদওয়াতুল উলামার আদীব মাওলানা নজরুল হাফিজ নদভী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ আদনান: দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌর প্রবীণ উস্তাদ, উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নজরুল হাফিজ নদভী আজহারি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ দুপুর ১ টায় লাখনৌর স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় হঠাৎ করেই তার স্বাস্থের অবনতি ঘটে। পরে তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থের অবস্থা আরো শোচনীয় হয়ে জুমার পূর্বেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।

মাওলানা নজরুল হাফিজ ছিলেন হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেমে। গবেষণাধর্মী বহু গ্রন্থ প্রণয়ণ করেছেন তিনি। বাংলায় অনূদিত সাড়াজাগানো গ্রন্থ ‘পশ্চিমা মিডিয়ার স্বরূপ’ এর মূল লেখক তিনি। যার উর্দু নাম ‘মাগরিবী মিডিয়া আওর উসকে আছারাত’। কিতাবটি লেখার পর থেকে এ পর্যন্ত ১০ম এডিশন প্রকাশিত হয়েছে। কিতাবটি বহু ভাষায় অনূদিত হয়েছে। যার মধ্যে ইংরেজি, আরবী, বাংলা, হিন্দি ও মালায়লাম অন্যতম।

তিনি ছিলেন মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. এর অন্যতম ছাত্র। মাওলানা নজরুল হাফিজ রহ. এর উল্লেখযোগ্য ছাত্রদের মাঝে হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেম মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী অন্যতম। ২০০২ সনে এপিজি আবুল কালাম তাকে হিন্দুস্তানের তৎকালীন শ্রেষ্ঠ আরবী সাহিত্যিক হিসেবে নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট এওয়ার্ড দিয়ে তাকে সম্মান
জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ