শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দেশের যেসব জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় আজ সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি রোদের দেখা মিলবে। কোনো কোনো সময় বৃষ্টির দেখাও পাওয়া যাবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে দেখা গেছে। সকাল ৬টায় পর্যন্ত ঢাকায় ১ মিলি. বৃষ্টিপাত হয়েছে।

মো. হাফিজুর রহমান জানান, ঢাকার আকাশে মেঘ-রোদ, দুটিরই দেখা মিলবে। পাশাপাশি কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বেলা ১১টার দিকে আরও আপডেট তথ্য পাওয়া যাবে।

এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ