বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

সহজে কুরআন হিফজ করতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ তায়ালার কালাম। হজরত জীবরাঈল আ. এর মাধ্যমে নবি কারীম এর কাছে দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হয়েছে। পৃথিবীতে কোটি কোটি কুরআনের হাফেজ আছেন। আবার কোটি কোটি শিশু কুরআনুল কারীম হিফজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ভারতীয় উপমহাদেশে ছোট শিশুদের হাফেজ বানানোর জন্য আলাদা হিফজখানা গড়ে ওঠেছে। এক গবেষণায় দেখা গেছে, শুধু বাংলাদেশেই প্রায় ৫০ হাজার হিফজখানা রয়েছে। যেখানে বাচ্চারা নিয়মিত কুরআন মুখাস্থ করছে। হাফেজে কুরআন হচ্ছে।

সহজে কুরআনুল কারীম হেফজ করার জন্য দারুল উলুম দেওবন্দ একটি আমলের কথা বলেছেন। দেওবন্দের ওয়েবসােইটে কোনো এক ব্যক্তির প্রশ্নের জবাবে এ আমলের কথা বলেছে দেওবন্দ।

প্রশ্নকারী বলেছেন, ‘কুরআনুল কারীম সহজে হিফজ করার জন্য কোনো দোয়া বলে দিন। সম্ভব হলে মুখাস্থশক্তি বৃদ্ধি করার জন্য কোনো প্রশিদ্ধ দোয়ার নাম বলে দিন।’

প্রশ্নকারীর এমন অনুরোধে দেওবন্দ থেকে বলা হয়, ‘কুরআনুল কারীম সহজে মুখাস্থ করার জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর মাথায় হাত রেখে ১১ বার ‘ইয়া ক্বওয়িয়্যু’ (یَا قَوِیُّ) পড়বে।

আর বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহের কারণে মুখাস্থ শক্তি কমে যায়। আর দোয়া জারি রাখার সাথে সাথে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবে। (আল্লাহ তায়ালাই ভালো জানেন)।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত দোয়াটির লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604544

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ