বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় হামাসের ঘাঁটিতে বিস্ফোরণ, দুই স্বাধীনতাকামী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের সদস্য।

গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘ফিলিস্তিন আলআন’ বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করছিল হামাসের বিশেষজ্ঞ টিম। বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে, কাসসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করে নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে।

গত মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালায়।

ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই ১২ দিনে জেরুসালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ