বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

পদ্মা সেতুতে গাড়ি চলবে ২০২২ সালের জুনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০২২ সালের জুনে খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ। আগামী বছরের জুনের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের রিং স্থাপনসহ বোরিং শেষে দ্বিতীয় টিউবের বোরিংসহ অন্যান্য নির্মাণকাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে ৬৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত র‌্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম অংশের (বিমানবন্দর-বনানী) প্রায় ৬০ শতাংশ ভৌত অগ্রগতি সাধিত হয়েছে। পুরো প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ