বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে তৃতীয় দিনের মতো রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গত রবিবার এবং ১ মে একই দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। আজ নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা থাকলেও আবহাওয়াজনিত কারণে তা প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীদের দাবি, দেশের গার্মেন্টস কারখানা থেকে শুরু করে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান, শপিংমল সবকিছু খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে?

ঢাকা কলেজ শিক্ষার্থী, রফিক মাহমুদ বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আজ দিশেহারা। বাবা মা মুখের দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন আজ অনিশ্চিত। কি করবো?

এ সময় ইডেন মহিলা কলেজ আরেক ল শিক্ষার্থী শান্তা হক বলেন, পড়াশোনা বন্ধ, বয়স তো বসে নেই। আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আমরা মেয়ে বলে কোনো স্বপ্ন থাকা দোষ?

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ‘শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দাবি মোদের একটাই হল-ক্যাম্পাস খোলা চাই’, ‘হল খোলার সংগ্রাম, চলছে চলবেই’, ‘ক্যাম্পাস খোলার সংগ্রাম, চলছে চলবেই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ