বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সাবেক এমপি আউয়াল চাঁদাবাজির মামলায় রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গত মাসে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেজর মোস্তফা কামাল (অব.) সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মে চার দিনের রিমান্ড শেষে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ছেলের সামনে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি এম এ আউয়ালকে গ্রেপ্তার করে র‌্যাব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ