বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

আগ্রাসন অব্যাহত থাকলে আবার সংঘাত: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে হামাস আবার পালটা জবাব দেওয়া শুরু করবে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া জেরুসালেম শহরের লোকজনকে উদ্‌বাস্তু করে দেওয়ার হুমকি এখনও বিদ্যমান। সে ক্ষেত্রে এসব সহিংস ঘটনা যদি অব্যাহত থাকে, তাহলে আবারও তার জবাব দেওয়া শুরু করতে পারে হামাস।’

সামি আবু জুহরি জানান, গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে দুর্বল অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি সুস্পষ্ট করে বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।’

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুপক্ষ যে অস্ত্রবিরতি সমঝোতায় পৌঁছেছে, তা পরিপূর্ণ অস্ত্রবিরতি চুক্তি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই যুদ্ধবিরতি সমঝোতা অনেকটাই ভঙ্গুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ