বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বলকান অঞ্চলের হাজার হাজার নিরপরাধ মুসলিমকে হত্যার নির্দেশদাতার কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বলকান অঞ্চলের হাজার হাজার নিরপরাধ মুসলিমকে গণহত্যার নির্দেশ দাতা ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত রাদোভান কারাদজিচকে বাকি জীবন কাটবে যুক্তরাজ্যের কারাগারে।

জানা যায়, যুক্তরাজ্যের ইসলে দ্বীপের একটি কারাগারে এ সপ্তাহে তাকে আনা হয়েছে। নেদারল্যান্ডসের অপরাধ আদালতে যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে ৭৫ বছর বয়সি এ কুখ্যাত সার্ব নেতা গত শতাব্দীর '৯০-এর দশকে বলকান যুদ্ধে মুসলিমদের ওপর গণহত্যা চালানোর নির্দেশ দেন। সার্বিয়া রক্ষার্থে গণহত্যাকে নৈতিক দায়িত্ব হিসেবে মনে করতেন তৎকালীন বসনিয়া-সার্ব অঞ্চলের তৎকালীন রাষ্ট্রপ্রধান রাদোভান কারাদজিচ। দ্বিতীর বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ গণহত্যার কারিগর মানুষরূপী পিশাচ কারাদজিচ।

জানা যায়, আরেক সার্ব নেতা স্লোবোদান মিলোসেভিচের মতো তিনিও ছিলেন উগ্র জাতীয়তাবাদী নেতা। বসনিয়ার গৃহযুদ্ধে তার নির্দেশে নির্বিচারে নিরীহ নারী, শিশুসহ লক্ষাধিক নাগরিক হত্যা করা হয়। তাকে ডাকা হতো ‘বসনিয়ার কসাই’ এবং ‘বলকানের কসাই’ হিসেবে।

তিনি ১০ বছর পালিয়ে থাকার পর ২০০৮ সালে তাকে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করা হয়। ২০১৬ সালে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওযা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ