মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী কাশ্মীরের রেহতী বেগম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১২৪ বছর বয়সে করোনা ভাইরাসের টিকা দিতে গিয়ে ভারতে সন্ধান মিলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বয়সী নারীর। তিনি হলেন জম্মু-কাশ্মীরের বরমুলার রেহতী বেগম। রেশন কার্ড অনুযায়ী তার বয়স এখন ১২৪ বছর। রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দ্বারে দ্বারে যাচ্ছেন। এরই মধ্যে তাদের সামনে চলে আসেন রেহতী বেগম। তাতে তিনি নিজের বয়স ১২৪ বছর বলে দাবি করেন। কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী হিসেবে চিহ্নিত জাপানের কানি তানাকা।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে তার বয়স ১১৮ বছর। সেই হিসেবে রেহতী বেগম তার চেয়ে ৬ বছরের বড়। তবে এ যাবত বিশ্বে সবচেয়ে বেশি বয়সী নারীর রেকর্ড ছিল ফরাসি এক নারী জ্যাঁন কালমেন্টের। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী নারী বলে স্বীকৃত। কিন্তু তার চেয়েও দুই বছরের বড় রেহতী বেগম। তবে রেহতী বেগমের বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়। তা সত্ত্বেও তার এই বয়সের তথ্য জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

একজন চিকিৎসক নিশ্চিত করে বলেছেন, রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ