বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ইসরায়েল সেনারা এ পর্যন্ত ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলদার বাহিনী ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ২২৬ জন ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় মারা গেছেন।

ফিলিস্তিনি কারাবন্দীদের হিসাব রাখা একটি বেসরকারি সংস্থা (এনজিও) শনিবার এমন তথ্য প্রকাশ করেছে। ডিটেইনি অ্যান্ড এক্স ডিটেইনি (বন্দি এবং সাবেক বন্দি) নামের স্থানীয় এই সংস্থাটির এক বিবৃতির বরাত দিয়ে খবর দিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু।

বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ১০ লাখ বন্দীর মধ্যে ৫০ হাজার শিশু এবং ১৭ হাজার নারী। এ ছাড়াও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৫৪ হাজার প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দখলদার ইসরায়েল।

এই প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা হলো এমন এক নীতি, যার ফলে কোনো বিচার ও অভিযোগ গঠন ছাড়াই গ্রেপ্তার হওয়াদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে ইসরায়েলি প্রশাসন।

এনজিওটির বিবৃতিতে আরো জানানো হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে যেসব ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রত্যেকেই বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং নানা নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

ডিটেইনি অ্যান্ড এক্স ডিটেইনি জানিয়েছে, বর্তমানে প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী আছেন। এর মধ্যে ১৪০ শিশু, ৪১ জন নারী এবং ৪৪০ জন প্রশাসনিক আদেশের বন্দী রয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ হয়। ওই সময় ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৭৯ সালে এক শান্তি চুক্তির পর ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ