শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭২ জনের। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন একজন।

রোববার (৬ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। চট্টগ্রামের ৭টি ল্যাবে ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চমেক ল্যাবে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ৩৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ