বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

নাইজেরিয়ায় গরু চুরি করতে গিয়ে ৬৬ জনকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় গরু চুরি করতে গিয়ে সাতটি গ্রামে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করেছে একটি চক্র। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

কিববেই পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাতটি গ্রামে আক্রমণ চালায়।
আবুবকর বলেন, হামলায় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এই হামলা চালায়।

তিনি বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে, আরো মরদেহের অনুসন্ধান চলছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। এসব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ