বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

বিয়ে নিয়ে মালালার বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: মুফতি তারিক মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিখ্যাত মার্কিন মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ এ দেওয়া বিয়ে নিয়ে নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের বক্তব্যকে চরম উদ্ধত্যপূর্ণ ও অহংকারপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তারিক মাসুদ।

গতকাল শনিবার (৫ জুন) মুফতি তারেক মাসুদের ইউটিউব চ্যানেলের লাইভে এক প্রশ্নের জবাবে একথা বলেন মুফতি তারেক মাসুদ। তিনি বলেন, বিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর সুন্নাত। নবীজি সা. বলেন, বিয়ে আমার সুন্নাত। যে বিয়ের বিষয়ে অনাগ্রহ দেখাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’

তিনি বলেন, নবীজি নিজেও একাধিক বিয়ে করেছেন। তাই যারা বিয়ের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করবে কিংবা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে চাইবে তারা মুনাফিক ও অহংকারী।

মুফতি তারেক মাসুদ বলেন, মালালা ইউসুফজাই ছোট্ট বয়সে নোভেল খ্যাতি পেয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন। কিন্তু এখন সামাজিক রীতিনীতি ও ইসলামিক বিষয়ে যা তা বলে নিজের অহংকারের পরিচয় দিচ্ছেন। আমি মনে করি তিনি তার এমন বক্তব্য থেকে ফিরে আসবেন।

মালালা ইউসুফজাই বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’

এদিকে তার বিয়ে নিয়ে মন্তব্যের পর পাকিস্তান জুড়েই সমালোচনার ঝড় চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ